০৩ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাসিক “রামগঞ্জ সংবাদ” পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ সংবাদের সম্পাদক রফিক উল্লাহর সভাপতিতে সহ সম্পাদক মাহফুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, প্রকাশক মাহবুবুর রহমান, রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন পলাশ, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, পৌর জামায়াতের আমির এডভোকেট হাসান বান্না,উপজেলা যুবদলের সম্পাদক আব্দুস সাত্তার মজুমদার, পত্রিকার উপদেষ্টা মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রামগঞ্জ সংবাদের পৃষ্ঠপোষক আব্দুল বাতেন, ইসলামী আন্দোলনের পৌর সেক্রেটারি জাহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মমতার আরেক, বার্তা সম্পাদক সাজ্জাদুল ইসলাম, রূপ রিডার সাজ্জাদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক তুহিনসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক রফিক উল্যা বলেন, “রামগঞ্জ সংবাদ হবে রামগঞ্জবাসীর কণ্ঠস্বর। স্থানীয় সমস্যা, উন্নয়ন ও তরুণ প্রজন্মের সৃজনশীলতা এখানে স্থান পাবে।”
প্রকাশক মাহবুবুর রহমান বলেন, “আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে চাই। কোনো দলের মুখপত্র নয়, বরং জনগণের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
এ সময় অতিথিরা বলেন, রামগঞ্জ সংবাদ স্থানীয় সমাজে সত্যনিষ্ঠ সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রেসক্লাব সভাপতি আবু তাহের আশা প্রকাশ করেন, এই পত্রিকা নতুন প্রজন্মকে সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে। সাবেক সভাপতি মাহমুদ ফারুক বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে রামগঞ্জ সংবাদ দলমতের ঊর্ধে উঠে রামগঞ্জের জনমানুষের কন্ঠস্বর হয়ে উঠবে এমন প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে বক্তারা রামগঞ্জ সংবাদ-এর অগ্রযাত্রায় উত্তরোত্তর সফলতা কামনা করেন।
১১ মাস আগে