শনিবার ১১ জুলাই ২০২৬ , (০৪:৩২ PM) / ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-বাণিজ্য

আগামী ২৬ জুলাই ই-ক্যাব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম

স্টাফ রিপোর্টার   ঢাকা

২২ জুলাই ২০২৫


| ছবি: নয়া চাঁদ

ই-কমার্স খাতের বাস্তব উদ্যোক্তা, মহাসাগর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ সাইফুল করিম আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত্ব ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB) এর নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি শুধুমাত্র একজন প্রার্থী নন, বরং একজন বাস্তব ই-কমার্স উদ্যোক্তা, যিনি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছেন। দলমত নির্বিশেষে সকলের আস্থা কুড়াতেও সক্ষম হয়েছেন মুহাম্মদ সাইফুল করিম। সাইফুল করিমের নেতৃত্বে পরিচালিত মহাসাগর গ্রুপ এর অধীনে বর্তমানে পরিচালিত প্রতিষ্ঠানগুলো হলো: 🔹 মহাসাগর আইটি সলিউশন 🔹 আপন কমিউনিটি (রিয়েল এস্টেট) 🔹 মহাসাগর ডোমেইন অ্যান্ড হোস্টিং 🔹 আল আযহার ইনস্টিটিউট বাংলাদেশ 🔹 মহাসাগর ট্রেনিং ইনস্টিটিউট 🔹 রোব বাংলাদেশ (পাঞ্জাবি প্রোডাকশন) 🔹 মালাবিস ফ্যাশন 🔹 মহাসাগর ড্রপশিপিং 🔹 হায়া বাই রোব (লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড) তিনি JCI Dhaka Pioneer-এর ডিরেক্টর এবং Positive Network-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাইফুল করিম বলেন, > “আমি নির্বাচিত হই বা না হই, ই-কমার্স ইন্ডাস্ট্রির ছোট উদ্যোক্তাদের স্বপ্নপূরণে পাশে থাকব ইনশাআল্লাহ। আমি চাই সবাই মিলে এই সেক্টরকে আরও শক্তিশালী করি — স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে।” তিনি বিশেষ করে তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI-based) প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে চান যাতে ই-কমার্স ব্যবসায়ীরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হন। এই নির্বাচনে তিনি ভোটারদের কাছে একটি সুন্দর, স্বাস্থ্যকর, উদ্যমী এবং একতাবদ্ধ ই-কমার্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য সমর্থন কামনা করেছেন।