২৯ জুলাই ২০২৫
সয়াবিন উৎপাদ ও বাজারমূখী অর্থনীতিক সম্মৃদ্ধি করার লক্ষ্যে লক্ষ্মীপুরে রামগতিতে দুই হাজার সাতশ কৃষককে নিয়ে প্রথমবারের মত গঠন করা হয়েছে সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি। এ সমবায় সমিতিতে কার্যকরী কমিটিতে রয়েছেন সয়াবিন চাষি ২০ জন কৃষক।
বুধবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরগাজী ক্লাস্টারে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে এ সমবায় সমিতির উদ্বোধন করা হয়।
জানা যায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ২০২৫ সাল পর্যন্ত জেলার কমলনগর, রামগতি, রায়পুর ও লক্ষ্মীপুর সদরসহ নোয়াখালীর সুবর্ণচর ও নোয়াখালী সদরের ৭১ হাজার ৬৬৯ হেক্টর জমিতে ৮৫ হাজার ৮৫৪ সয়াবিন চাষিকে সহায়তার দিয়ে সয়াবিন চাষ নিশ্চিত করেছে। সয়াবিনের এ ব্যবসায়ীক সুযোগকে কাজে লাগীয়ে রামগতির চরগাজী এলাকায় ২৭১০ কৃষকদের মালিকানাধীন সমবায় হিসেবে সরকারি সমবায় অধিদপ্তরের নিবন্ধন নেয়। সমবায়টি গুণগত মানসম্পন্ন সয়াবিন বীজের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করে স্থানীয় বীজ ব্যবস্থা শক্তিশালী করণ এবং বিদ্যমান নারী বীজ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জহির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার হেড অফ সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টরের এনগেজমেন্ট মোহাম্মদ মুজিবুল হক, নোয়াখালী কৃষি সম্প্রসারণের প্রশিক্ষক শহিদুল ইসলাম, নোয়াখালী সলিডারিডাড প্রকল্প ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম ও সাপ্লাই চেইন এর সহকারী ম্যানেজার ফরহাদ হোসেন সহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সয়াবিন চাষীদের ক্ষমতায়ন, সমবায় গঠন ও বীজ উদ্যোক্তা উন্নায়ন এবং স্থানীয় সয়াবিনের মূল্য সংযোজন প্রচারে সলিডারিডাডের কার্যক্রম ভুয়সী প্রশংসা করেন। তারা কৃষকদের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করন, নারী নেতৃত্বাধীন উদ্যোগ শক্তিশালী করন এবং উপকুলীয় অঞ্চলে বাজার মুখী সয়াবিন উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষে এ সমবায়ের ভবিষ্যৎ সাফল্যের উপর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সমবায় নেত্ববৃন্দের হাতে সমবায় সমিতির নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়। এছাড়াও দুইজন উদ্যোক্তার মাঝে সয়াফুড ভ্যান ও ২৭জন সয়াবিন সংগ্রহকারী ব্যবসায়ীর মাঝে ব্যবসায়ীক উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
৯ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১ বছর আগে